বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মামার ঘরে অগ্নি সংযোগে অর্ধ কোটি টাকার ক্ষতি

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে বাড়ির দরজার চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো মামা সুধীর জলদাস ও ভাগ্নে মঙ্গল দাসের পরিবারের মধ্যে। তার ধারাবাহিকতায় গতকাল চরাচলের পথে ভাগ্নে মঙ্গল জলদাসের পক্ষে একটি ওয়াল নির্মান করে পথ বন্ধ করার প্রাক্কালে স্থানীয় কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল ও এসআই মোবারক ঘটনাস্থল পরিদর্শনে এসে সেটি চলাচলের পথ দাবী করে ওয়ালটি ভেঙ্গে দেয়।

সেই খবর ফোনের মাধ্যমে পৌঁছে দুই পক্ষের কাতারে অবস্থানরত পুরুষ সদস্যদের নিকট। সেটি নিয়ে চলমান বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যার পর কাতারে অবস্থানরত মামা সুধীর জলদাসের উপর হামলা করে জুয়েল জলদাস ও তার ভাই মিলে। রক্তাক্ত মামা সুধীর জলদাসের অভিযোগের প্রেক্ষিতে কাতারে ভাগ্নে জুয়েলকে আটক করে কাতার পুলিশ। সুধীর জলদাসের পরিবারের লোকজন ও এলাকাবাসীর দেয়া ভাষ্যমতে সেই ক্ষোভে গত ১৮ আগষ্ট দিবাগত রাত তিনটায় মামার ঘরে পেট্রােল ছিটিয়ে অগ্নি সংযোগ করেছে মঙ্গল জলদাসের ছেলে ও তার আত্মীয়রা মিলে। এবং পুরো ঘর পুড়ে ছায় হয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করে সুধীর জলদাসের পরিবার। সুধীর জলদাস কাতার প্রবাসী পিতা মৃত সুরেশ জলদাস সুধীর জলদাসের বাড়ি, পৌরসভা ৯ নং ওয়ার্ডের কেন্জাতলীর উত্তর পাশে।ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান সুনীল ও দুলাল পিতা মৃত নগেন্দ্র, স্মরন পিতা সুমঙ্গল ও বাইরে থেকে আসা সুনীল কান্দ্রা, নান্টু তুষার এরা মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।পরিবার দাবী করে অগ্নিকান্ডে স্বর্ন ১৫ ভরি, মোবাইল ৬ টি, টাকা ১ লক্ষ ,বিদেশী কম্বল ২৫ টি, সৌর বিদ্যুৎ ২ টি এলইডি টিভি ২ টি, ফ্রীজ ১ টি, পালং বা খাট ৭ টি, আলমারী ৫ টি,হোন্ডা ১ টি, সহ প্রায় ৬০ লক্ষ টাকা ও দলিল দস্তাবেজ সহ প্রয়োজনীয় কাগজ পুরে ছাই হয়ে গেছে। কিন্তু বিরোধী পক্ষ বা অভিযুক্ত মঙ্গল জলদাসের পক্ষে তার স্ত্রী শেফালী রানী ও পুত্রবধু রত্না রানী বলেন আমাদের ঘরে বা বাড়িতে কোন পুরুষ নেই প্রায় দেড়মাস ধরে। তাহলে আমরা মহিলারা কি আগুন লাগাতে পারি বরং তারা আগুন লাগার নাটক করে নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়েছে। আমরা রাত্রে দেখেছি তারা তাদের আত্মীয় পাশ্ববর্তী রাস্তার দক্ষিন পাশে নিত্যলাল,প্রানগফুর, হরেকৃষ্ণ এই তিন জনের ঘরে হোন্ডা ও মুল্যবান সামগ্রী রাত্রে সরিয়ে ফেলতে। সেখানে প্রশাসনের লোকজন অভিযান চালালে সেই সব জিনিস এখনো পাওয়া যাবে।

ঐদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন স্থানীয় মেয়র মোক্তাদেন মাওলা সেলিম, কাউন্সিলর রাহেনা বেগম,কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, আওয়ামীলিগ নেতা শওকত, নিখিল সহ সন্দ্বীপ থানার একটি প্রতিনিধি দল। এ নিয়ে উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে। স্বাক্ষাৎকার দিতে গিয়ে সুধীরের স্ত্রি ছায়ারানী, পুত্রবধু সুমী রানী দাস যিনি ৭ মাসের গর্ভবতী ও আগুন নেভাতে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম,শহীদ,আওয়ামীলিগ নেতা জসিম, হরে কৃষ্ণ , নকুল ও বন্ধ দরজা খুলে দেওয়া সুরবালা বলেন অনেক লোকজন বলছেন রাতে দলই পাড়া থেকে এসে সুনীল, কান্দ্রা, নান্টু তুষার এরা মঙ্গল জলদাসের ঘরে অবস্থান করেছিলো এবং রাতে সবাই মিলে সুযোগ বুঝে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...