বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন রনজু।

অতিথি প্রয়োজক শেখ শওকত ইকবাল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন আইন অনুষদ প্রফেসর ড. এবিএম নোমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অতিরিক্ত পরিচালক(অর্থ) আতাউর রহমান, মুখ্য চিত্রগ্রাহক পান্দু রেজা, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সায়েম ইবমে আকবর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞাপন আধিকারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রযোজক মামুন মাহমুদ, ষ্টোর কিপার মোঃ আবু জাফর শাকিল, মাওলানা মোঃ ইব্রাহীম দোয়া মাহফিল পরিচালনা করেন, ইসলামিক ফাইন্ডেশন চট্টগ্রাম এর ফিল্ড অফিসার নূর মোহাম্মদ আজিজ।

প্রধান অতিথি বক্তব্যে ড. অনুপম সেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালিতিনি একজন অকুতোভয় বীর, তিনি বাঙ্গালির চেতনা। বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির প্রেরণার উৎস, বঙ্গবন্ধুর মত সাহসী দূরদর্শী ও দেশ প্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য।

সভাপতির বক্তব্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু বলেন, আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরো বেশি ঋণী করে গেছেন। তার রক্তের ঋণ বাঙ্গালি জাতি শোধ করতে পারবে না। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...