নগরীর কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মাতা ফাতেমা জোহরা বেগম (৯০)।
তিনি সোমবার সকাল ৯টায় নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, ৩ মেয়ে, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদে আছর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে।
রতœগর্ভা এই মহীয়সী মায়ের জানাজা পড়িয়েছেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার।
জানাজায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, হুইপ শামসুল হক চৌধুরী, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, মহেশখালীর সাংসদ আশেকউল্লাহ রফিক, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ।
চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

