সোমবার, ২৯ জুন ২০২৬

লালখান বাজারে বাবুর্চির ছুরিকাঘাতে হিসাবরক্ষক খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে একটি টাইলস তৈরি ও বিক্রয় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ছুরিকাঘাতে খুন হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই প্রতিষ্ঠানের এক বাবুর্চিকে গ্রেফতার করেছে।

সোমবার বিকেল তিনটার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার চাঁনমারি সড়কের ‘হাইপেরিয়ন’ নামে একটি ভবনের তৃতীয় তলায় এ হত্যাকাÐের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত এস এম মঈনউদ্দিন তন্ময়ের (৩০) বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তিনি ‘তিলোত্তমা টাইলস’ নামে একটি প্রতিষ্ঠানের চট্টগ্রামের কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। খুনের অভিযোগে গ্রেফতার নিহার রিচিলের (৫১) বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত বাসায় বাবুর্চির কাজ করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, হাইপেরিয়ান ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নিয়ে ছয় কর্মকর্তার থাকার ব্যবস্থা করেছিল তিলোত্তমা টাইলস। নিহার রিচিল ওই প্রতিষ্ঠানের নিযুক্ত বাবুর্চি। তিনিও ওই বাসায় থাকতেন।

সোমবার বিকেলে ওই বাসায় চিৎকার-চেঁচামেচি শুনে ভবনের লোকজন সেখানে জড়ো হন। সেখানে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকজন বাসায় ঢুকে দেখেন, নিহার দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছোরার বাট। তখন নিহার তাদের জানায় যে, তিনি তন্ময়কে ছুরিকাঘাত করে খুন করেছেন। ছোরা কোথায় জানতে চাইলে নিহারের জবাব- ছোরা পেটের ভেতর রয়ে গেছে। পরে পুলিশ গিয়ে রক্তমাখা ছোরার বাটটি উদ্ধার করেছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...