বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

৫ম শ্রেণির ছাত্রী অপহরণ, পাহাড়িকা স্কুলের শিক্ষক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে একই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় ১১ বছর বয়সী অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মুরাদ নাজির বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট ) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। পরে যথাসময়ে রাতে বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি লিপিবদ্ধ করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি জানতে পারেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ওসি জাহিদুল কবির বলেন, বান্দরবন এলাকার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাদের চট্টগ্রামে আনা হচ্ছে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...