মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ১১০ রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং নতুন করে ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইলিয়াস নামে আড়াই বছরের এ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত টেকনাফ কুতুপালং-এর এ শিশুকে গতকাল ১২ আগস্ট সন্ধ্যা পৌনে ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৫ জন। সরকারি হাসপাতালে ৬৫ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, জেনারেল হাসপাতালে ৩, বিআইটিআইডি’তে ১০ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ জনে। এদের ২ হাজার ৩৬৭ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৬৮৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯২ জন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...