রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন,রাউজানে আশি শতক জায়গার উপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে বৃদ্ধাশ্রম ও নাতনি সায়মা ওয়াজেদ পুতুলের নামে নির্মিত হবে অটিজম সেন্টার, ব্যবসায়ীদের জন্য গঠন করা হচ্ছে রাউজান চেম্বার অব কমার্স।
শুক্রবার (২৮ জানুয়ারি) নগরীর পাথরঘাটাস্থ সাংসদ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিতে লস্কর উজির দীঘির অতিথি পাখিকে তুলে ধরায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, ক্রীড়া সংগঠক সুমন দে প্রমুখ।
রাউজান প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, গাজী জয়নাল আবেদীন, এম. দিদারুল আলম, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, ছড়াকার সরোয়ার রানা, মোজাফফর হোসাইন সিকদার,কেএম বাহাউদ্দীন, রবিউল হোসেন রবি, একে বাবর, আনিসুর রহমান ও ইরফাত হোসেন চৌধুরী

