মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

জলাবদ্ধতা নিরসণে ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে খেলাঘর’র কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপে আতংকিত দেশের জনগণ। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরবাসী অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসণে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।

আজ শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোতোয়ালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন করণীয় ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আজ খুব ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে।

বক্তারা আরও বলেন, মশা নিধনে সংশ্লিষ্ট সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এডিস মশা নিধনে বাস্তব উদ্যোগ সর্বদিক হতে নিতে হবে। যতদ্রুত সম্ভব সব এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হোক, সব নালা-নর্দমা পরিষ্কার করা হোক। নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার-নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার দাবি জানান। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, জনগণকেও সচেতন হতে হবে। ঘর ও বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে এবং বাসায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। অন্যদিকে নগরীর জলাবদ্ধতা নিরসণে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির উপদেষ্টা ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দ্দন বনিক, প্রবাল চৌধুরী মানু, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, নীলাম্বরী খেলাঘরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান, বৈশাখী খেলাঘরের আজিজুল হাকিম ইমরান প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন শাহ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...