রবিবার, ২৮ জুন ২০২৬

চসিক সাধারণ সভা

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নামে হবে সড়ক

অধ্যাপক খালেদ চত্বর সংরক্ষিত হবে প্রকৌশল বিভাগ নিয়ে তিন সদস্যের কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের নাম ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে চটগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (৩০ জানুয়ারি)অনুষ্ঠিত সংস্থাটির বর্তমান পর্ষদের ১২তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণের প্রস্তাব করেন। তাতে কাউন্সিলরগণ সম্মতি দিলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় নগরের জিইসি মোড়ে দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ চত্বর সংরক্ষণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। ২০১২ সালের ৬ জুলাই এ চত্বর উদ্বোধন করেন তৎকালীন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম। তখন সেখানে একটি স্মৃতিফলক দেওয়া হয়। স্মৃতিফলকটিতে লেখা ছিল, ‘বিবেকের বাতিঘর, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য, সাবেক এমপি, চট্টগ্রাম উত্তর জেলার গভর্নর, দৈনিক আজাদীর কিংবদন্তি সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণে’।
জানা গেছে, ওই চত্বরকে ঘিরে সৌন্দর্যবর্ধনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে চসিক। প্রতিষ্ঠানটি সেখানে সৌন্দর্যবর্ধনের নামে বিজ্ঞাপনের সাইনবোর্ড বসায়। এছাড়া অধ্যাপক মোহাম্মদ খালেদের স্মৃতিফলকটি সরিয়ে ফেলে। বিষয়টি দৃষ্টিতে এলে সিটি মেয়র গতকালের সাধারণ সভায় এ চত্বর সংরক্ষণের সিদ্ধান্ত দেন।
এছাড়া দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরী চত্বর সংরক্ষণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষণাকারী এম এ হান্নানের কবরে তাঁর কীর্তি সম্বলিত নামফলক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামের যেসব বরণীয় মহান ব্যক্তি অবদান রেখেছেন তাদের স্মৃতি রক্ষায় কৃতিত্বের বিবরণ সম্বলিত স্মৃতিফলক স্থাপনের সিদ্ধান্ত হয়েছে সভায়।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আধুনিকায়নকৃত মেমন মাতৃসদন হাসপাতাল পরিচালনার জন্য একটি প্রশাসনিক কমিটি, চসিকে প্রকৌশলী নিয়োগে করণীয় নির্ধারণে কমিটি, আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে আদর্শ কর তপশীলের আওতায় কাস্টমসের মাধ্যমে রাজস্ব আদায়ের উপায় খোঁজা। সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় চসিকের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি না মেনে কাজ করা ছয় প্রতিষ্ঠানের চুক্তি বাতিলে নগর ও পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সুপারিশও গৃহীত হয়।
সভায় উপস্থিত একাধিক কাউন্সিলর আজাদীকে বলেন, ২০২৩ সালের মধ্যে সিটি কর্পোরেশনে কর্মরত পদস্থ বেশ কয়েকজন প্রকৌশলী অবসরে যাবেন। যা শহরে চলমান উন্নয়ন কাজ তদারকিতে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে পদোন্নতি ও নিয়োগ নিয়েও আইনগত জটিলতা আছে। এ অবস্থায় ভবিষ্যতে শূন্য পদগুলো কীভাবে পূরণ করা যায় সে বিষয়ে মতামত জানাতে তিন সদস্যের একটি গঠন করা হয় সভায়। কমিটির সদস্যরা হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও প্রধান প্রকৌশলী। দ্রুত সময়ে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেন মেয়র।
‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণ প্রসঙ্গে সভায় মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতা দেখিয়েছেন। বিশেষ করে কোনোরূপ ম্যাচিং ফান্ড ছাড়াই সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণের প্রস্তাব করেন তিনি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...