সোমবার, ১৫ জুন ২০২৬

১৫ লাখ টাকা ব্যয়ে পরীমনির ছেলের জন্মদিন পালন

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন বলে কথা। আয়োজনের কোনো কমতি রাখেননি, ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে ছেলের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করছেন তিনি।

রাত সাড়ে ৯টার দিকে ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন পরীমণি। রাজ্যকে ভালোবাসা জানাতে ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজন ও কাছের মানুষজন হাজির হয়েছেন এই আয়োজনে।

জমকালো এই আয়োজনে কত খরচ করেছেন পরীমণি?—এমন প্রশ্নের জবাবে এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানান, অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

তিনি বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমণিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

এদিকে এর আগে পরীমণি জানিয়েছেন, পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হচ্ছে। তার ভাষায়, ‘ওইভাবে মিডিয়ার মানুষজন থাকছেন না। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব।’

জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবা দুজনের দেয়া পোশাকই পরেছে রাজ্য। পরীমণি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে আছে রাজ্য।’

কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয় ছেলের নাম বদলে ফেলেছেন পরীমণি। শোনা যায়, রাজ্য নাম বাদ দিয়ে রাখা হয়েছে আরও দুটি নাম পদ্ম-পুণ্য।

ছেলের জন্মদিনে পরীমণি পদ্মফুলের ডিজাইনের ও রঙের গাউন পরে হাজির হয়েছেন। অনুষ্ঠানস্থলও সাজানো হয়েছে সেই থিমে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...