মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

দ্রুততম সময়ে নগরীকে স্বাভাবিক করতে কাজ চলছে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

দ্রুততম সময়ে নগরীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীদের সমন্বয়ে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার বহদ্দারহাটের হক মার্কেট প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের উদ্যোগে রেকর্ড বৃষ্টিতে গৃহবন্দী ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
মেয়র রেজাউল বলেন, করোনা মহামারির সময় যেভাবে সবাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি সেভাবে এবারও কাউন্সিলরদের সাথে নিয়ে পানিতে গৃহবন্দী মানুষদের বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন, ‘পিচঢালা রাস্তার সবচেয়ে বড় শত্রু জমে থাকা পানি। প্রবল বর্ষণে নগরীর প্রচুর রাস্তার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তার জরিপ সম্পন্ন করে বুধবার থেকে একমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। শীঘ্রই আমরা চট্টগ্রামের অন্যান্য সংস্থাগুলোর সাথে বসে চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে করণীয় নির্ধারণ করব।’
চট্টগ্রামে গত ৩০ বছরের মধ্যে এবার রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার শিকার নাগরিকদের মাঝে রোববার থেকে মেয়র রেজাউলের পক্ষে ত্রাণ বিতরণ করছেন কাউন্সিলররা। এছাড়া চসিকের পক্ষ থেকে প্রত্যেক কাউন্সিলরকে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে যা থেকে কাউন্সিলররা জলাবদ্ধতায় সঙ্কটে থাকা নাগরিকদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, লায়ন এম আশরাফুল আলমসহ স্থানীয় এলাকাবাসী।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...