মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোজাহের মাওলা (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে নগরীর জিইসির মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোজাহের মাওলার সন্দ্বীপের মৃত রফিকুল মাওলার ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর আগ্রাবাদের বিশ্বকলোনীতে বসবাস করতেন। তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ম্যানেজার সাজ্জাদ করিম বলেন, গত তিনদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তিনদিনের মধ্যে তার অবস্থার অবনতি হয়। বুধবার রাতে মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মেট্রোপলিটন হাসপাতালের এজিএম আমান উল্লাহ বলেন, বুধবার রাতে এইচডিইউতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাহের মাওলা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার রক্তের প্লাটিলেট ১০ হাজারের নিচে নেমে যাওয়ায় আমরা তাকে দ্রুত এইচডিইউতে নিয়ে গিয়েছিলাম।

এর আগে গত ২৭ জুলাই কর্ণফুলী উপজেলায় এস এম তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...