শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি র্নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। একইসঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মেসার্স সাইফ পাওয়ারটেকের স্বত্ত্বাধিকারী তরফদার রুহুল আমীন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মেসার্স রাইসা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাইসা মাহবুব।

আগামী ১ অক্টোবর সভাপতির দায়িত্ব নেবেন ওমর হাজ্জাজ।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টায় নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে নির্বাচিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন নির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ ব্লু এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স এসেটস্ অ্যান্ড ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেডের পরিচালক, গ্লোব শিপইয়ার্ডের ম্যানেজিং পার্টনার ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন— প্যাসেফিক জিন্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ মো. তানভীর, মেসার্স সিলভার সিন্ডিকেটের স্বত্ত্বাধকারী এ কে এম আক্তার হোসাইন, মেসার্স চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জে এন শিপিং লাইন্সের মালিক জহিরুল ইসলাম চৌধুরী, মেসার্স হোসাইন ফিসারিজের স্বত্ত্বাধিকারী মাহফুজুল হক শাহ, মেসার্স আর এস বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের স্বত্ত্বাধিকারী অঞ্জন শেখর দাস, মেসার্স সেরি মেকান ট্রাভেলের স্বত্ত্বাধিকারী আখতার উদ্দীন মাহমুদ, মেসার্স আর এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমগীর পারভেজ, মেসার্স আজাদ সিন্ডিকেটের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম আজাদ, মেসার্স এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মনির উদ্দিন, মেসার্স অর্কিড ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. সাাজ্জাদুন নেওয়াজ, মেসার্স চয়েস মোটর্সের স্বত্ত্বাধিকারী মাহবুবুল হক।

তাছাড়া মেসার্স নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেডের স্বত্ত্বাধিকারী এমডি রাকিবুর রহমান টুটুল, মেসার্স গোল্ডেন কনটেইনার লিমিটেডের স্বত্ত্বাধিকারী বেনজীর চৌধুরী নিশান, মেসার্স পাওয়ার বাংলা করপোরেশনের স্বত্ত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএলের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মেসার্স ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আদনানুল ইসলাম, মডার্ন হ্যাচারী লিমিটেডের আবু সুফিয়ান চৌধুরী, ফোর এইচ অ্যাপারেলস লিমিটেডের স্বত্ত্বাধিকারী গহুর সিরাজ জামিল, পিএইচপি মোটরস লিমিটেডের এমডি মো. আক্তার পারভেজ ও মেসার্স স্পেকট্রাম সল্যুশনসের স্বত্ত্বাধিকারী ওমর মুক্তাদির পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।

চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের লক্ষ্যে গত ১৫ জুন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা গত ৬ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত অর্ডিনারী ক্যাটাগরীতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, এসোসিয়েট ক্যাটাগরীতে ৬টির বিপরীতে ৬জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশনে বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে, আগামী ১ অক্টোবর সভাপতির চেয়ারে বসবেন নতুন চেম্বার সভাপতি পদে নির্বাচিত ওমর হাজ্জাজ। আগামী ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে, টানা দশ বছর সভাপতির দায়িত্ব পালন করছেন এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি খাতুনগঞ্জের ব্যবসায়ী মাহবুবুল আলম।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জুন ২৪ সদস্যের সমন্বয়ে চট্টগ্রাম চেম্বারের বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। সে হিসেবে চলতি বছরের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার কথা। পরবর্তীতে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ালে আগামী ৩০ সেপ্টেম্বরে শেষ হবে বর্তমান পর্ষদের মেয়াদ।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...