মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

জলাবদ্ধতায় দুর্ভোগ: নগরবাসীর কাছে নগর আওয়ামী লীগের দুঃখ প্রকাশ

- Advertisement -
Single page 1st Paragraph

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে জলাবদ্ধতা নিরসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মেগা প্রকল্প নিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন চায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ দাবি জানান। এ ছাড়া গত চার দিনের প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন নগর আওয়ামী লীগ নেতারা।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে যেসব মেগা প্রকল্প নিয়েছেন তা বাস্তবায়িত হচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অধীনে যেসব প্রকল্পের কাজ চলছে, তা যেন দ্রুত বাস্তবায়িত হয়। এ ছাড়া সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষ যেন পরস্পরকে দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে কাজ শেষ করে, সেই আহ্বান জানানো হয়।

নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং সার্বিক সহযোগিতা দিতে চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীকে উদ্যোগী হতেও নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...