সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে সোমবার বিকেলে ক্যাম্প ৯ এর এ-৬ ব্লকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলো- মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২)।

উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, ভারি বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গা ঝুঁপড়িতে মাটিচাপা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এপিবিএন সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করেন। নিহত মা ও মেয়েকে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

অন্যদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। পরিচয় পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...