শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পুত্র “রাজ্য”কে “পদ্ম” নামে ডেকে রাজের সাথে বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিলেন পরী

 ঢালিউডের আলোচিত সমালোচিত দম্পতি রাজ ও পরীমনি আর একসাথে থাকছেন না,তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে ইত্যাদি খবর মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অনেক দিন থেকে।বিশেষ করে কিছুদিন আগে নাট্য অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ কামালের সাথে শরিফুল রাজের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হবার পর এই তারকা দম্পতির সম্পর্কের চরম অবনতি ঘটে।ঐ ঘটনার পর থেকে দু’জন আলাদা থাকছেন।ঘনিষ্টজনরা চেষ্টা করেও তাঁদের আর একত্রিত করতে পারেননি। কয়েকদিন আগে দেশের শীর্ষ কয়েকটি মিডিয়ায় তাঁদের ডিভোর্স হয়ে গেছে বলে খবর প্রচার করলেও এনিয়ে রাজ বা পরী কেউই স্পষ্ট করে কিছু বলেননি।
বেশ কয়েকবার সাংবাদিকরা এ নিয়ে পরীমনিকে প্রশ্ন করলেও পরীমনি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাননা বলে প্রতিবারই এড়িয়ে গেছেন। কিন্তু এই দম্পত্তির একমাত্র পুত্র সন্তানের নাম বদলকে কেন্দ্র করে আবারও তাঁদের বিচ্ছেদের কথা আলোচিত হয়ে উঠেছে।গত বছর পুত্র সন্তান জন্মদানের পর পরীমনি সবাইকে জানিয়েছিলেন,রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত রাজ্য।কিন্তু হঠাৎ কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমণি। সেটা হলো পদ্ম।ধারণা করা হচ্ছিল,মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে ৭ আগস্ট সোমবার একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেলো ওটা রাজ্যর আদুরে নাম নয়,ছেলের নামই বদলেছেন পরী।
আজ রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ।সঙ্গে লিখেন,আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’ আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী।পরী লিখেছেন,ওঁর নাম ‘শাহীম মুহাম্মদ পদ্ম’!এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে পুত্রকে তিনি রাজ্য নয়,বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে জানতে চেয়ে বরাবরের মতোই পরীর কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য,মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।অতঃপর অম্ল-মধুর গল্পে দ্বৈত পথচলা। তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক।কখনও বিদ্যা সিনহা মিম, কখনও সুনেরাহ বিনতে কামালকে ঘিরে রাজের সঙ্গে পরীর তুলকালাম হয়েছে।সবশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ।এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়।যা প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করা হয়েছে।সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়।এবার রাজ্যকে পদ্ম ঘোষণা করে পরীমনি তাঁদের বিচ্ছেদের গুন্জনের সত্যতাই প্রকাশ করলেন বলে অভিমত সকলের।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...