গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।সংক্রমণের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।তবে এদিন কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।
রোববার (৩০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে জান যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৭৯৪ জন মহানগর এলাকার ও ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১২৭ জন।

