রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল

- Advertisement -
Single page 1st Paragraph

ভোট গ্রহণের প্রায় ১২ ঘণ্টা পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ইলিয়াস কাঞ্চন সভাপতি জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন, কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জায়েদ খান।
দীর্ঘ অপেক্ষার পর ২৯ জানুয়ারি ২০২২ (শনিবার) ভোর পৌনে ৬টায় শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে সম্পাদকীয় পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
পীরজাদা জানান, মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন।
১১ জন কার্যনির্বাহী সদস্য বিজয়ী হলেন যারা: অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট, কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, ফেরদৌস ২৪০ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধক্ষ্য পদে আজাদ খান ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক হিসেবে ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনূর। সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
সহ-সভাপতি পদে ডিপজল ২১৯ এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
এরআগে একাধিকবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পীরজাদা হারুন জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয় শিল্পী সমিতির ভোট গ্রহণ। যা শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
এবারের নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তারমধ্যে ১০টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, ঘোষিত ফলাফল নিয়ে কেউ যদি আপিল করতে চান, সেটা শনিবারের মধ্যে করতে হবে। চূড়ান্ত ফলাফল রবিবার প্রকাশ করে শিগগির নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হবে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...