সোমবার, ১৫ জুন ২০২৬

চকরিয়া থানার ২০০ গজের মধ্যে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেছে নগদ টাকা ও মূল্যবান ওষুধ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে একটি ওষুধের দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরের দল দোকানের গ্রীলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ১৫ হাজার টাকা ও মুল্যবান ওষুধ নিয়ে গেছে। সোমবার (৩১ জুলাই) গভীর রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বপ্নপুরী ক্লাবের পাশে থানা থেকে ২০০ গজ উত্তরে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সুমন ড্রাগ হাউজ নামের ডিসপেনসারির মালিক সুমন চক্রবর্তী জানান সে গত রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাসায় যায়।

মঙ্গলবার সকালে এক ক্রেতা ওষুধ নিতে এসে দোকানের তালা খোলা ও ভিতরে লোক না দেখে তাকে ফোন করেন। পরে সে দোকানে এসে দোকানের ভিতরে ঢুকে দেখে ক্যাসের তালা ভাঙ্গা ক্যাশে থাকা ১৫হাজারের মত টাকা ও দামী কিছু ওষুধ পত্র নিয়ে গেছে চুরের দল। তিনি বলেন জনবহুল এলাকায় এভাবে নিরাপত্তার সংকট হলে ব্যাবসা কিভাবে করবো? এছাড়া বাড়ি ও দোকান মালিকের নৈশ প্রহরী থাকা সত্বেও কি ভাবে দোকান চুরি হয় আমার বুঝে আসেনা তিনি এ ব্যাপারে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...