রবিবার, ১৪ জুন ২০২৬

খাগড়াছড়ির রামগড় সীমান্তে কোটি টাকার মোবাইল ফোন সেট জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

 রামগড় উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোনসেট জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।

জব্দ মোবাইলের মধ্যে ভিভো, স্যামসাং, টেকনো, অপ্পু,শাওমি ইত্যাদি ব্যান্ডের সেট আছে। জব্দ মোবাইল ফোনসেট এর মধ্যে সর্বোচ্চ ২ লাখ টাকা দামের সেটও আছে বলে জানা গেছে। রোববার (৩০শে জুলাই) বেলা ১২ টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফিংয়ে রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম পিএসসি জি+ সাংবাদিকদের এই খবর জানান। তিনি জানান ২৯, জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার খেদাছড়া ব্রিজ (সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি) সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পাতে।

ওই সময় ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে নায়েব সুবেদার মো. মতিউর রহমান এর নেতৃত্বে ১৩ সদস্যের বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালায়। বিজিবি টহল দল ওই সময় ঘটনা স্থল থেকে ৩২০ টি বিভিন্ন কোম্পানির ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করে। জব্দ মোবাইল ফোনসেট এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানান জোন কমান্ডার লে.কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম।

আটককৃত মোবাইল সেটগুলো কাস্টমস্ এ জমার প্রক্রিয়াধীন। জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, গোয়েন্দা তথ্যে বৃহৎ এই মোবাইল ফোন সেটের চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। প্রেসব্রিফিংয়ে বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন নূর হোসেন, উপ পরিচালক রাজু আহমেদ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...