রবিবার, ২৮ জুন ২০২৬

সিপিবির চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন

সভাপতি অশোক, জাহাঙ্গীর সাধারণ সম্পাদক, নূরুচ্ছফা সহকারি সাধারণ সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপক অশোক সাহা সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক এবং নূরুচ্ছফা ভূঁইয়া সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর চেরাগি চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহআলম। এসময় শাহআলম জাতীয় পতাকা এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা সংগঠনের পতাকা উত্তোলন করেন। সিপিবির সংস্কৃতি শাখার শিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশন করেন।
এসময় সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এই লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব। আওয়ামী লীগ, বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প গড়ে তুলব।
সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের কমিউনিস্ট পার্টির এক শ বছরে এই দলের হাজারো কমরেড জীবন দিয়েছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে হাজারো কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন। আমাদের কমরেডরা ব্রিটিশ তাড়াতে লড়াই করেছেন। বায়ান্নের ভাষা আন্দোলনে কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড বাংলাদেশকে স্বাধীন করতে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা। উদ্বোধনী মঞ্চে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন ও সদস্য মৃণাল চৌধুরী উপস্থিত ছিলেন।
দিনভর নগরীর মোমিন রোডে মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশনে ২১ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...