সোমবার, ১৫ জুন ২০২৬

চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

রাস্তায় প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় দেখা মেলে এমনই একটি গাড়ির। পরীক্ষামূলকভাবে গাড়িটি রাস্তায় নামানো হয়েছে বলে দাবি এর নির্মাতা প্রতিষ্ঠান মাইনাস জিরোর। খবর এনডিটিভির।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। আর সে দিক খেয়াল রেখে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদপাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করে ভারত। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল দেশটি।

সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়েছে। এটিই ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ পোস্ট অনেকেই শেয়ার করেছেন। গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ।

বেঙ্গালুরুর এআইভিত্তিক স্টার্টআপ সংস্থা মাইনাস জিরো এই গাড়ির প্রোটোটাইপটি তৈরি করেছে। বর্তমানে পরিক্ষামূলক রাস্তায় চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

জেডপড গাড়িতে সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে এই গাড়িতে উচ্চ রেজল্যুশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালকে তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়াই সড়কে চলাচল করতে পারে গাড়িটি।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...