শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে গরিব অসহায় ও কৃতি শিক্ষার্থীদের বিজিবি’র উপহার সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় গরিব ও অসহায়দের উপহার সামগ্রী ও প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি জি+ প্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রী হলো—সেলাই মেশিন, ঢেউটিন, গবাদীপশু, বিয়ের ও চিকিৎসার জন্যে আর্থিক অনুদান এবং কৃতি শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা প্রদান। রামগড় যৌথখামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি জি+ বলেন, ‘জোন আওতাধীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সামগ্রীক উন্নয়নে এটি বিজিবির নিয়মিত কর্মকান্ডের অংশ। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এধারা অব্যাহত থাকবে’। এ সময় রামগড় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজিবির সদস্য, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...