সোমবার, ২৯ জুন ২০২৬

গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া, অতপর ছিনতাই

- Advertisement -
Single page 1st Paragraph

পথচারী কেউই রেহাই পান না তাদের হাত থেকে। প্রথমে গায়ে পড়ে ঝগড়া- মারামারি, তারপর সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটিয়ে নেয় এই চক্রটি-এমনটাই দাবি পুলিশের। নগরীর পৃথক এলাকা থেকে এমনই এক ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ অর্থ ও দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় এলজি ও ছোরা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. তৌহিদুল ইসলাম তপু(২৪), মো. জসিম উদ্দিন (২২), মো. সাহাবুদ্দিন (৩২) ও মো. তাজুল ইসলাম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ২৪ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে জুবিলী রোডস্থ রয়েল টাওয়ার এলাকায় ব্যংকফেরত এক পথচারীকে ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে দেয়। একপর্যায়ে অস্ত্র ভয় দেখিয়ে পকেটে থাকা অফিসের এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করলে অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে দিবাগত রাত সাড়ে ১২ টায় নগরীর হালিশহর নয়াবাজার থেকে রকি, সাইফুল, তৌহিদুল,রফিকুল নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়বাজার ও পলোগ্রাউন্ড এলাকা থেকে বাকি আসামিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২৫ হাজার টাকা, ১ টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ১টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা কখনো রাস্তায় একা পথচারী, কখনো বাসে ধাক্কা দিয়ে মারামারির পরিস্থিতি সৃষ্টি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। আবার কখনো নির্জন স্থানে প্রেমিক প্রেমিকা দেখলে প্রেমিকাকে তাদের বোনের সার্থে সম্পর্ক আছে এমন কথা বলে মোবাইল নিয়ে নেয় এবং মোবাইল দিতে না চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়া সহ সর্বস্ব লুটে নেয়। এভাবে তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করছে বলে স্বীকার করে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...