কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৪ জানুয়ারী(সোমবার) রাত সাড়ে ৮ টার দিকে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিমের নেতৃত্ত্বে একদল পুলিশ মহাসড়কের ইসলামাবাদ ইউপির খোদাইবাড়ী বাবুল কোম্পানী ডিপুর সামনে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) জব্দ করা হয়।

