মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে রাস্তায় নামলেন আফগান নারীরা

- Advertisement -
Single page 1st Paragraph

বিউটি পার্লার বন্ধের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে আফগানিস্তানের নারীরা। বুধবার (১৯ জুলাই) কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। এ সময় তারা বলেন, বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে।

গত দুই সপ্তাহ আগে বিউটি পালরার বন্ধ করে দেয় তালেবান সরকার। এর আগে মেয়েদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, নারীদের পার্ক যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাবিহীন বের হওয়া নিষিদ্ধ করেছে তারা। চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অফিস-আদালতে কর্মরত নারীদের।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী থাকাকালে দুই দশকে আফগানিস্তানের শহরগুলোতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অসংখ্য বিউটি পার্লার। এগুলোতে কাজ করতে নারীরা। ফলে এটি হয়ে উঠেছিল অনেকের সংসার চালানোর হাতিয়ার।

কিন্তু গত মাসে তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে আফগানিস্তানের সব বিউটি পার্লার বন্ধ করে দেয় প্রশাসন।

বিক্ষোভে অংশ নেওয়া নারীদের ওপর ওপর জলকামান ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া তাদের ভয় দেখাতে পেছনে ফাঁকা গুলি ছোড়া হয়।

এক পার্লারকর্মী বলেন, আজ আমরা আলোচনা ও সমঝোতার জন্য এই বিক্ষোভের আয়োজন করেছিলাম। কিন্তু কেউ আসেনি আমাদের কথা শুনতে। তারা আমাদের দিকে খেয়ালই করেনি। কিছুক্ষণ পর আকাশে গুলি ছুড়ে ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...