সোমবার, ২ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মাষ্টার দেলোয়ার হোসেন

সন্দ্বীপে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেন মাষ্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সফিউল আজম।
১২ জুলাই সকালে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ জামিল ফরহাদ,মাদ্রাস্ সুপার এসএম হালিমুল্লাহ, প্রভাষক এনায়েতুর রহমান,প্রভাষক মোঃ শামীম। উক্ত অনুষ্ঠানে সৃজনশীল মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ পত্র, ক্রেস্ট সহ নগদ ২ হাজার টাকা করে মোট ১৫ জনকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট,শ্রেষ্ঠ স্কাউট শিক্ষককেও পুরস্কৃত করা হয়। নির্বাচিত প্রধান শিক্ষক মাষ্টার দেলোয়ার হোসেন বলেন আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেও অনুষ্ঠানের দৈন্যতার কারনে আমি সে আনন্দটা উপভোগ করতে পারিনি।
কর্তৃপক্ষের বুঝা উচিত একজন শিক্ষক বার বার শ্রেষ্ঠ নির্বাচিত হয়না। অতএব সন্মানটা অবশ্যই আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া উচিত।এক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা বা চেষ্টার ঘাটতি আমাদের মানসিক ভাবে আহত করেছে।

এই বিভাগের সব খবর

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও...

সর্বশেষ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...