সোমবার, ২৯ জুন ২০২৬

উইম্যান চেম্বারের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল ২৩ জানুয়ারি ২০২২ তারিখে চট্টগ্রামের পাহাড়তলীতে শুরু হয়েছে ০৫ দিনব্যাপী “বেসিক কাটিং-সুইং এন্ড প্যাটার্ণ মেকিং” শীর্ষক প্রশিক্ষণ কোর্স। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক ও চট্টগ্রা ডিএসএ এর চেয়ারম্যান তারেক মোহাম্মদ সামস্ তুষার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের নানামুখী কর্মকান্ড রয়েছে। প্রশিক্ষণ শেষে পুঁজির যোগান দিতে ব্যাংকগুলো জামানত বিহীন ঋণ প্রদান করছেন। আপনারাও সেই সুযোগ গ্রহন করতে পারবেন। তিনি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতি অনুরোধ করে বলেন আপনাদের এই কর্মকান্ড আমাদের অত্র এলাকার নারীদের জন্য যেন অব্যহত থাকে এবং তিনি এই প্রশিক্ষণ প্রদানের জন্য চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার বক্তব্যে নারীদের জন্য ক্ষুদ্র ব্যবসা উপযোগী উল্লেখ করে বলেন, একটা সময় ছিল নারীরা ঘরের বাইরে আসতো না, এখন নারীরা কর্মক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে ব্যবসা-বাণিজ্যেও তেমনি এগিয়েছে। দেশের সামগ্রীক অর্থনীতিকে শক্ষিশালী করতে সকল ক্ষেত্রে নারীদের উন্নয়ন অত্যন্ত জরুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক রেবেকা নাসরিন এবং অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিসিও মো. আনসার আলী, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিএমই মো. ওয়াহিদার রহমান, ডিইএন/২ মো. রফিকুল ইসলাম, এমই/আইসি সাজিদ হাসান নিজ্জর, বাংলাদেশ রেলওয়ে এ্যাম্পয়ীজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক হনি, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এসকে বারী, পাহাড়তলী রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফিজিক্যাল ইনস্ট্রাকটর। ০৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক দিলরুবা হুসনা’র তত্বাবধানে ৩০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহন করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...