আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধভিক্ষু ব্যক্তিত্ব, একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ঢাকা ধর্মরাজিক মহাবিহারের অধ্যক্ষ, ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরর মরদেহ নগরীর নব পণ্ডিত বিহারে রাখা হয়েছে।
৩মার্চ ২০২০ সালে প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরর মরদেহ এতদিন ঢাকা ধর্মরাজিক মহাবিহারে পেটিকাবদ্ধ করে রাখা হয়। গত ২২ জানুয়ারি থেকে চট্টগ্রামের জনগণের দর্শনার্থে মরদেহ আনা হয়েছে।
২৫ জানুয়ারি তাঁরই স্মরণে নবপণ্ডিত বিহারে সংঘদান ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় সচিক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি, ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের সভাপতি, অধ্যাপক উপানন্দ মহাথের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের চট্টগ্রামের বোয়ালখালী থানার সন্তান।

