শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মানুষের দুর্ভোগ

- Advertisement -
Single page 1st Paragraph

দিনভর মেঘের দখলে চট্টগ্রামের আকাশ। মেঘের আড়ালে ছিল সূর্য। তবে মাঘের শুরুতে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ফলে দিনভর রোদের খরতাপ শীতের অনুভূতি কমিয়ে দেয়। রাতেও সেই উষ্ণতার ছাপ ছিল। মাসের শেষদিকে শীত প্রায় বিদায় নিচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালের শুরুটা রোদ্দুরে হলেও আচমকা বৃষ্টিতে খানিক বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। এসময় দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে তাও স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। সঙ্গে ছাতা না থাকায় অনেককেই কাকা ভেজা হয়ে গন্তব্যে ছুটতে হয়।

এদিকে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মাঘ মাসের শুরুতে ভূমধ্যসাগর পেরিয়ে আসা মেঘের দল উত্তরাঞ্চল দিয়ে দেশের সীমানায় প্রবেশ করেছে। মেঘ এসে ওই পথে বাধার প্রাচীর তৈরি করে। ফলে শীতের ঠা-া বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। পরে আকাশে জড়ো হওয়া ওই মেঘ থেমে থেমে ঝিরিঝিরি বা গুঁড়িগুঁড়ি আকারে বৃষ্টি পড়তে শুরু করে। উত্তরের হিমালয় পর্বতমালা ও তিব্বত থেকে বাতাস বাহিত হওয়ার কারণে এই বাতাস এমন হিম ঠা-ার অনুভূতি দেয়। তবে তীব্র শীত বা শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই চট্টগ্রামে। যদিও কথায় আছে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’ তবে চট্টগ্রামের আবহাওয়ার জন্য তা মোটেও সত্যি নয়।

এ বিষয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, ‘হিমালয় পর্বতমালা থেকে মেঘ এসে পড়ায় রোদের দাপট কমে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর রাতের তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। বৃষ্টি আসায় কিছুটা ঠাণ্ডা বাতাসও এর সঙ্গে যোগ দেবে। ফলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঠাণ্ডার অনুভূতি একটু বাড়তে পারে। তবে চট্টগ্রামে শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনা নেই।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...