শনিবার, ২৭ জুন ২০২৬

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে ভিড়

- Advertisement -
Single page 1st Paragraph

কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। ডায়রিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগসহ শীতকালীন নানা ধরনের রোগে হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের। যার মধ্যে বেশিরভাগই শিশু। সরেজমিনে গিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দেখা যায়, বহির্বিভাগে টিকিটের জন্য রোগীদের ভিড়। ডাক্তারের রুমের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘলাইন। তার মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
এসময় কথা হয় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ৫ বছর বয়সী ফারিজার পিতা ওয়াহাবের সঙ্গে। তিনি জানান, দুইদিন থেকেই মেয়ের সর্দি ও শুকনো কাশি। বাসায় প্রাথমিক চিকিৎসা দিলেও শুক্রবার রাতে অবস্থার অবনতি ঘটে। পরে পারিবারিক ডাক্তারের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। এখনও ডাক্তার দেখাতে পারিনি। হাসপাতালের নিচ তলায় দুই নম্বর ওয়ার্ডে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে দুই মাস বয়সী রাতুলকে। তার সঙ্গে রয়েছেন মা নূরনাহার আক্তার ও দাদি জেসমিন বেগম।
চট্টগ্রামের কাটগড় মাইজপাড়া এলাকার বাসিন্দা নূরনাহার আক্তার বলেন, গত কয়েকদিন ধরে ছেলের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। এই কারণে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করি। এরপর থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাঁচ বছর বয়সী সুমাইয়ার মা সুরাইয়া বেগম বলেন, হঠাৎ সর্দি ও কাশি বেড়ে গেলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খাইয়েছি। রাতে জ্বরের সাথে হালকা শ্বাস কষ্ট বাড়লে পরশু মধ্যরাতে এখানে নিয়ে আসি। আবহাওয়া পরিবর্তন ও ঠাণ্ডার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক বলেন, শীতে শিশুদের ঠাণ্ডা জনিত রোগ বেশি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পায়। আমাদের এখানে বর্তমানে যেসব রোগী আসছে তাদের বেশিরভাগই ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আসছে। এর মধ্যে নিউমোনিয়া, সাধারণ সর্দি, কাশি ও ডায়রিয়ার রোগীও আছে। গত দুই সপ্তাহে নিউমোনিয়ার রোগী বেশি এসেছে। ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্তদের মধ্যে ১৫-২০ শতাংশ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। এর মধ্যে ব্রংকাইটিস, অ্যাজমা রোগীও আছে। শীতকালে সাধারণত এ সব রোগ বৃদ্ধি পাই।
ঠান্ডাজনিত রোগের প্রতিকার নিয়ে জানতে চাইলে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদুল ইসলাম বলেন, শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। শীতকালে শিশুদের একটু বেশিই যত্ন নিতে হয়। ঠান্ডা খাবার যেমন- জুস, আইসক্রিম খাওয়ানো যাবে না। সবসময়ই তাদের গরম খাবার দিতে হবে। সাধারণত সর্দি কাশি হলে বাসায় প্রাথমিক চিকিৎসা দিলেই সুস্থ হয়ে যায়। তবে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...