শনিবার, ২৭ জুন ২০২৬

বুলেট গতিতে ছড়াচ্ছে করোনা, তারপরও উপেক্ষিত বিধিনিষেধ!

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দরনগরী চট্টগ্রামে আবারও তীব্রভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশে সংক্রমণ বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম মহানগর ও বিভাগে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি থাকলেও প্রতিদিনই সেটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে চট্টগ্রামে করোনার সংক্রমণ দিন দিন বাড়তে থাকলেও সরকার ঘোষিত বিধিনিষেধ মানছেনা মানুষ। অধিকাংশ মানুষের মুখে মাস্কর নেই, স্বাস্থ্যবিধি মানার কোন আগ্রহই নেই তাদের। আবার স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততো যাত্রী নিয়ে বাস চলার নির্দেশনা থাকলেও বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। নগরীর বিভিন্ন বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ব্যাপারে উদাসীন ছিল বাসযাত্রী ও পরিবহন শ্রমিকরা। একই সাথে কাঁচা বাজার ও মার্কেটে গিজগিজ করছে মানুষ।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের শুরুর দিনে অর্থাৎ ১ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীতে করোনায় আক্রান্ত শনাক্ত ছিলেন মাত্র ৯ জন। এ দিন পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্ত শনাক্ত ছিলেন মাত্র ১৭ জন। পরদিন ২ জানুয়ারি সেটি বেড়ে মহানগরে ১৬ জন এবং বিভাগে মোট ৩২ জন আক্রান্ত শনাক্ত হন। এভাবে সংক্রমণের হার প্রতিদিন বৃদ্ধি পেতে পেতে গত ১৪ জানুয়ারি মহানগরে ২৯৬ জন আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা ছিল মোট ৪১৮ জন। এর পরদিন ১৫ জানুয়ারি সংক্রমণ কিছুটা কমে ২৩৯ জনে নেমে আসে। এদিন মহানগরে আক্রান্ত শনাক্ত হন ৩৭৫ জন। এর পরদিন ১৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরে আক্রান্ত শনাক্ত বেড়ে ৫৫০ জনে দাঁড়ায়। মহানগরে এই সংখ্যা ছিল ৬৭৬ জন। ১৭ জানুয়ারি আক্রান্ত শনাক্ত আরও বেড়ে মহানগরে ৭৪২ জনে পৌঁছায়। পাশাপাশি বিভাগে আক্রান্ত শনাক্ত হন ৯৫১ জন। ১৯ জানুয়ারি, চট্টগ্রাম মহানগরে ৯৮৯, বিভাগে ১৪০৮ জন, এরপর দিন ১৮ জানুয়ারি এই সংখ্যা মহানগরে আগের দিনের তুলনায় কিছুটা কমে ৭৩৮-এ নেমে আসে। তবে বিভাগে মোট আক্রান্ত শনাক্ত আগের দিনে তুলনায় বেড়ে ১ হাজার ৪৫ জনে পৌঁছায়।
কিন্তু এরপর দিনই চট্টগ্রাম মহানগরে আক্রান্ত শনাক্ত রেকর্ড সংখ্যক বেড়ে ৯৮৯ জনে পৌঁছেছে! একইসঙ্গে বিভাগেও মোট আক্রান্ত বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৪০৮ জনে পৌঁছায় যা দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আলামত। এভাবে সংক্রমণ যদি লাফিয়ে বাড়তে থাকে তবে শীঘ্রই রেড জোনে পরিণত হবে বাণিজ্যিক নগরী চট্টগ্রাম।
এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়তে পারে। ইতোমধ্যে বেশিরভাগ হাসপাতালগুলোতে রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে। তবে আমরা রোগীদের চিকিৎসা নিশ্চিতের বিষয়ে প্রস্তুত আছি। ইতোমধ্যে আমরা হাসপাতাল সংশিষ্টদেরও বলেছি, তারাও যেন প্রস্তুত থাকেন। আশা করছি কোনো সমস্যা হবে না।
এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্তদের ক্ষেত্রে এবারে নতুন করে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার ঘটনা ঘটছে। এক্ষেত্রে একইসঙ্গে আবার রোগীর ডায়রিয়া হচ্ছে। বমিও করছেন। এমন সব উপসর্গ দেখতে পাচ্ছেন কর্মরত চিকিৎসকরা।
চট্টগ্রামে বিশেষজ্ঞ পর্যায়ের বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, রক্তের ঘনত্ব নির্ভর করে রক্তের সোডিয়ামের পরিমাণের ওপর। তাই রক্তে কোনো কারণে সোডিয়ামের মাত্রা এদিক-সেদিক হলে রক্তের ঘনত্ব পাল্টে যায়। রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা থাকে প্রতি লিটারে ১৩৬-১৪৫ মিলিমোল। রক্তে সোডিয়াম কমে গেলে তাকে ‘হাইপোনেট্রেমিয়া’ বলা হয়। হাইপোনেট্রেমিয়ায় বমি ভাব, নিস্তেজ ভাব, দুর্বলতা, অসংলগ্ন কথাবার্তা, চিন্তাভাবনা থেকে শুরু করে খিঁচুনি ও এমনকি অজ্ঞান হয়ে পড়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. কামরুল আলম বলেন, করোনার আগের ভ্যারিয়েন্টগুলোতেও ডায়রিয়া বা বমি হতো। কিন্তু বর্তমানে এই লক্ষণগুলো প্রকট আকারে দেখা যাচ্ছে। এটা হয়তো নতুন ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে। তবে নিশ্চিত নই। যেহেতু এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সও সেভাবে হয়নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. সেখ ফজলে রাব্বী বলেন, আসলে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। আমাদের এখানে জিনোম সিকোয়েন্স করার সুবিধাটাও অত বেশি তো না। তবে আমরা রোগীদের উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...