রবিবার, ১৪ জুন ২০২৬

রামগড়ে বাটনা শিবির ভূমি রক্ষা কমিটির মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

 খাগড়াছড়ির রামগড়ে ২১ জুন বুধবার সকাল ১০ টায় পাহাড়ের অনিবন্ধিত রাজনৈতিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের মদদে বাঙালীদের ভূমিতে বসতি নির্মাণের প্রতিবাদে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় বাটনাশিবির এলাকার ভূমি মালিকগণ এবং গুচ্ছগ্রামবাসীরা তাদের ভূমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন। রামগড় বাজার সংলগ্ন ‘হাই প্লাজা’য় এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধনে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াদুদ মোল্লা বলেন, ” আমার বাগবাগিচা সজ্জিত ভূমিতে যেতে পারছি না, বহিরাগত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করছে, প্রশাসনের কাছে ভূমি উদ্ধারের জোর দাবি জানাচ্ছি। এসময় বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব রবিউল হক রবি বলেন, “আমরা ভূমির নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি, কিন্তু রেকর্ডভুক্ত ভূমিতে দুর্বৃত্তরা বাগবাগিচা করতে দিচ্ছে না, সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে ভূমিতে যেতে পারছি না, সরকার ও প্রশাসনের কাছে ভূমি উদ্ধার ও ভূমির নিরাপত্তা চাই। সংগঠনের সভাপতি মো. ইউনুছ বলেন, আমাদের বাপ-দাদার বসত-ভিটা বাটনাশিবির এলাকা হতে সরকার ১৯৮৬ সালে উপজাতীয় সশস্ত্র শান্তিবাহিনীর আক্রমণ হতে রক্ষার্থে তৎকালীন বিডিআর ক্যাম্প সংলগ্ন তৈচালাপাড়ায় গুচ্ছগ্রামে নিয়ে আসে, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তখন বলা হয়েছিলো পাহাড়ের পরিস্থিতি শান্ত হলে বসত-ভিটায় পুনর্বাসন করা হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তির ২৫ বছর পার হয়ে গেলেও বসত-ভিটায় পুনর্বাসন করা হয় নি। আর এই সুযোগে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুগণ অব্যাহতভাবে আমাদের ভূমি বে-দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন করে চলছে।

১৯৮৬ হতে ২০২৩ পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর গুচ্ছগ্রামে রেশন কার্ডের চাল এবং গম খেয়ে মানবেতর জীবনযাপন করছি।১৯৮৬ সালের এক পরিবার,সময়ের পরিক্রমায় আজ কয়েক পরিবারে পরিনত হয়েছে কিন্তু ১৯৮৬ সালের দেওয়া পরিবার প্রতি মাসিক ৮৫ কেজি মিশ্র গম ও চাউলের বরাদ্দ বৃদ্ধি হয় নি। মানববন্ধন কর্মসূচি থেকে এ সময় সরকারের নিকট ছয় দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে, বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে, বাটনাশিবির এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, বাটনাশিবির এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাদপড়া গুচ্ছগ্রামাবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা নিশ্চিত করতে হবে, গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...