শনিবার, ২৭ জুন ২০২৬

জনগণের কাজ করতে সামর্থের সাথে সদিচ্ছা জরুরি-আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। জনমানুষের জীবন মান উন্নত করণে সরকার বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, গরীব মেধাবী কোটা, খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, তরুণ প্রজন্মের আত্ম কর্মসংস্থান, গৃহহীনদের আবাসন ব্যবস্থাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। জনকল্যানে এমন কার্যকর পদক্ষেপ আজ বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে। এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। করোনা পেনডেমিক ক্রাইসিসে আমাদের থেকে অগ্রসর অনেক দেশ মুখ থুবড়ে পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা ভাল ভাবেই পরিস্থিতি মোকাবেলা করেছি। সমাজ, রাষ্ট্রে সামর্থ্যবান সংখ্যার অভাব নেই। কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য উন্নয়নের জন্য সদিচ্ছা থাকা জরুরী। সদিচ্ছা আর সুন্দর পরিকল্পনা থাকলে সীমিত সাধ্যে জনসেবার স্বাদ পূরণ করা যায়। এটাই করেছেন মাননীয় নেত্রী। তার সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী আদর্শের কর্মীরা জনগণের সেবা করে যাচ্ছে। আজ ২২ জানুয়ারি শনিবার সকালে মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্ব ও অধ্যাপক অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ইউনিটি সভাপতি মৃদুল কান্তি দাশ, ৩নং ইউনিট সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ১নং ইউনিট সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খোকন, ২নং ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার সৈকত দাশ, কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি লিটন শীল, সাধারণ সম্পাদক তারণ দাশ প্রলয়, ছাত্রলীগ নেতা শৈবাল দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...