শনিবার, ২৭ জুন ২০২৬

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি নির্বাচিত

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি (ট্রেড-২০১৮) নির্বাচিত হয়েছেন। দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৮ ঘোষণা করেছেন। গত ২০ জানুয়ারি ২০২২ ইং ঢাকাস্থ একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ১৩৮টি রপ্তানি খাতে ও ৩৮টি ট্রেড খাতে অর্থাৎ মোট ১৭৬ জন সিআইপি-দের সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করেন। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় যা তাঁর ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উল্লেখ্য, চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্ণিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন। এম. আলম গ্রুপ’র স্বত্বাধিকারী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ২০০৭-২০০৮ সালে চিটাগাং চেম্বারের সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে টানা পঞ্চমবারের মত (২০১৩-২০১৪, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩) সভাপতির দায়িত্ব পালন করছেন। চেম্বার সভাপতি ইতিপূর্বে ২০১৪ সিআইপি (শিল্প), ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সিআইপি (ট্রেড) মনোনীত হয়েছিলেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...