রবিবার, ১৪ জুন ২০২৬

রামগড় স্থলবন্দর :ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন ঘটবে

- Advertisement -
Single page 1st Paragraph
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর উন্নয়ন কাজ আরও একধাপ এগিয়ে গেল চট্রগ্রামের বারৈয়ারহাট -হেয়াঁকো – রামগড় ৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক প্রশস্তকরণ কাজ উদ্বোধনের মধ্যদিয়ে। সম্প্রতি এ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মীয়মান রামগড় স্থলবন্দর টি পার্বত্য চট্টগ্রামের একমাত্র পূর্নাঙ্গ স্থলবন্দর। এ
এই বন্দরকে কেন্দ্র করে আগেই উদ্বোধন হয়েছে বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু -১। যেটি ফেনী নদীর ওপর রামগড় মহামুনি অংশে স্থাপিত। এ সেতু দুদেশকে সংযুক্ত করেছে। বন্দর সংশ্লিষ্ট ধারাবাহিক কাজের অংশ হিসাবেই এবার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে অত্যাধুনিক ও যুগপোযোগী করতে সড়ক প্রশস্ত করণের এ উদ্যোগ। যার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১শ কোটি টাকার বেশি । এই প্রকল্পের মাধ্যমে ৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রশস্ততা ৫.৫০ মিটার (১৮ ফুট) থেকে ১১.৩০ মিটার (৩৮ ফুট) করা হবে। এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে ৯টি সেতু (২৪৯.২০ মিটার) এবং ২৩টি কালভার্ট (১০৮ মিটার) নির্মাণ করা হবে।
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে রামগড় বন্দরটি পুরোপুরি চালু হলে রামগড় থেকে ভারত হয়ে সিলেট মাধবপুর পর্যন্ত নরসিংদী- মৌলভীবাজার সড়কে যুক্ত হয়ে বৃহত্তর চট্রগ্রামের মানুষ ময়মনসিংহ ও সিলেট যেতে পারবেন অনায়াসেই । জনমনে প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বে বেনাপোল থেকে কিছু মাত্র কম হবেনা রামগড় স্থলবন্দরের উপযোগীতা। যে কারণে স্থলবন্দরটি ঘিরে মিরসরাই ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক উন্নয়ন । রামগড় স্থলবন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যর ব্যাপক প্রসার ঘটবে। চট্টগ্রাম থেকে বেনাপোলের দুরুত্ব অত্যুধিক। প্রচুর সময় দরকার, খরচও বেশি।
পক্ষান্তরে রামগড় বন্দর চালু হলে কম সময় ও স্বল্প খরচে ভারত পণ্যসামগ্রী নিতে পারবে। এটি একটি ইতিবাচক দিক। এতে দুুুুদেশই লাভবান হবে। এ ছাড়া মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নানা কর্মকান্ডে রামগড় বন্দর গুরুুত্বপূর্ণ হয়ে ওঠবে। আর এ সবই বর্তমান সরকারের অবদান । এধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে রামগড় এক অনন্য উচ্চতায় পৌঁছুবে। সড়ক প্রশস্তকরণ ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হলে রামগড়ের সঙ্গে ঢাকার যোগাযোগ হবে আরও সহজ। এ প্রকল্পে থাকবে ২৪৯ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের ৯টি ব্রিজ ও ১০৮ মিটার দৈর্ঘ্যের ২৩টি সেতু। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০৭ কোটি ১২ লাখ টাকা। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে বিভিন্ন পণ্য ঢাকায় পৌঁছাতে আরও সময় কম লাগবে। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরত্বের এই স্থলবন্দর ব্যবহার করে মাত্র ৩ ঘণ্টায় ট্রান্সশিপমেন্টের পণ্য যাবে ভারতে। পাশাপাশি এ সড়কের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের( সেভেন সিস্টার্স) সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,”জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার ।
ভারতের বিনিয়োগ বাংলাদেশে সর্বোচ্চ হলে অন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না”। ২৪,মে বুধবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে বারৈয়ারহাট-হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এসময় উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সড়ক ও রেল—দুই দিক থেকেই ভারতের সঙ্গে যোগাযোগব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। আরো নতুন নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। ভারতের সঙ্গে ব্যবসা বানিজ্য, লেনদেন বেড়েছে। ফলে উভয় দেশ লাভবান হয়েছে। এগুলো আমাদের আজ স্বীকার করতে হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই নিজেদের স্বার্থে, জাতীয় স্বার্থে এবং আমাদের উন্নয়নের স্বার্থে। তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে বাংলাদেশে বেশ কিছু বিনিয়োগ এসেছে ভারত থেকে। বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, এটাও এলওসির একটি প্রকল্প। ইতিমধ্যেই রামগড়ে মৈত্রী সেতু-১ হয়ে গেছে। ফলে চট্টগ্রামের সঙ্গে সংযোগ বাড়বে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দর বর্ধিত করার কাজও প্রায় শেষ ।

বারৈয়ারহাট – হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্ত করণ প্রকল্পটি ভারত সরকারের এলওসি-৩ এবং বাংলাদেশ সরকারের উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়ন হবে। ২০১৭ সালের ৫ এপ্রিল দিল্লিতে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৭ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৫১৩ কোটি পাঁচ লাখ টাকা আর প্রকল্পে ভারতের ঋণ থাকবে ৫৯৪ কোটি সাত লাখ টাকা। প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত সড়কটি ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে শুরু হয়ে খাগড়াছড়ির রামগড়ে শেষ হয়েছে। রামগড় স্থলবন্দরটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে মাত্র ১০৮ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ২০৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সুতরাং এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও ঢাকার সঙ্গে ত্রিপুরার সাব্রুম ও খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের সংযোগ স্থাপিত হবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কাজটি শেষ করার কথা। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেডকে সড়ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দু’দেশের জনগণের চাওয়া যতটা সম্ভব তাড়াতাড়ি স্থলবন্দরের কার্যক্রম শুরু করা। এর মাধ্যমে আন্ত:দেশীয় ব্যবসা-বানিজ্যে সম্প্রসারণ ঘটবে। উন্মোচিত হবে অর্থনীতির নতুন দুয়ার। বিশ্লেষকদের মতে, রাজনীতির সীমারেখা বানিজ্যে বাধা হতে পারে না, শুধু চট্রগ্রাম পোর্ট নয়, চট্রগ্রাম বিমান বন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারে। রামগড় স্থলবন্দর হবে দুই দেশের নতুন বানিজ্যিক করিডোর । যে কারণে, এই স্থলবন্দর ঘিরে অর্থনৈতিক মুক্তি

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...