বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামা থেকে গরু চোর সিন্ডিকেটের ৬ সদস্য আটক : চুরি যাওয়া ৪ গরু সহ উদ্ধার ৮৯ হাজার টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভা এলাকার লামামুখ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু সহ নগদ ৮৯ হাজার টাকাও উদ্ধার করেন আলীকদম থানা পুলিশ। একের পর এক গরু চুরির ঘটনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন লামা ও আলীকদম উপজেলার গরু মালিকরা।
সূত্র জানায়, গত সোমবার (২৯ মে) দিনগত রাতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিরি পাড়ার বাসিন্দা কৃষক খাইরুল বশর ও ইউনুসের খামার বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। পরে গরুর মালিকরা চুরির ঘটনায় মঙ্গলবার (৩০ মে) আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে বুধবার সকালে (৩১ মে) পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভা এলাকার লামামুখ এলাকায় অভিযান চালায়। এ সময় চুরি যাওয়া গরুগুলো লামা পৌরসভার রাজবাড়ি গ্রামের বাসিন্দা মো. আলী আহমদের ছেলে মো. রাসেল ১ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করেন বলে জানতে পারেন পুলিশ। এক পর্যায়ে মো. রাসেলকে আটকের পর জিজ্ঞাসাবাদে ৫ চোর সদস্যের হদিস বের করে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য ৫ চোর সদস্যকে আটক করেন। আটকরা হলো- আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ফুটেরঝিরির বাসিন্দা নুরুল হোসাইনের ছেলে মো. বাদশা, ছাহেল আহমদের ছেলে মো. আবদুল শফি, মো. বাদশা মিয়ার ছেলে মো. মিজান, রেপারপাড়ি বাজার পাড়ার বাসিন্দা মো.শহীদুল্লাহর ছেলে মো. অমিত হাসান, লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোহাম্মদ সোওয়াবের ছেলে নুরুল ইসলাম প্রকাশ আতিক। চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর আটকের অভিযানে লামা থানা পুলিশ সহায়তা করেন বলে জানান, আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়ার প্রান্তিক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায়শই হালের বলদ চুরির ঘটনায় নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষকরা। গরু চোর চক্রটি মায়ানমারের গরু বলে চুরি করা দেশীয় গরুগুলোও দিব্যি নিয়ে যাচ্ছে অন্য জেলায়। চুরির বিষয়ে উপজেলাগুলোর বিভিন্ন পাড়ায় গরুচোর থেকে সাবধানে থাকতে মসজিদের মাইকে সার্বক্ষনিক সতর্ক করা হচ্ছে। বিগত বছর খানেক ধরে মায়ানমার সীমান্তবর্তী আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ি পথে বিদেশি গরুর চোরাচালান ছিল অনেকটা নিয়ন্ত্রণহীন। সর্ব মহলের দৃষ্টি যখন বিদেশি গরুর দিকে, ঠিক তখনই সেই স্রোতে মিশে যায় প্রান্তিক কৃষকের গোয়ালের গরুগুলো। পুলিশ কর্তৃক আটককৃত সর্ব শেষ এই চারটি গরু প্রমান করে, এর আগে কত কৃষকের কপাল পুড়েছে এই গরু চোর চক্রটির উৎপাতে। বিষয়টি স্থানীয় কৃষক ও খামারিদেরকে ভাবিয়ে তুলেছে বলে জানান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। তিনি বলেন, এর আগে ৫ মে জনৈক মৃদুল দে’র গোয়াল ঘর থেকেও একটি গরু চুরির ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আটক ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...