শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড় তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় ’ শীর্ষক আলোচনা সভা

রামগড় তথ্য অফিসের আয়োজনে ২৯,মে বেলা ১১টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন , মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাদ্দাম হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ধর্মীয়নেতৃবৃন্দ,হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...