মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জাপানে সংবাদ সম্মেলনে জেলেনস্কি যা বললেন, বাখমুত হারিয়ে জি সেভেন থেকে যা পেলেন তিনি

- Advertisement -
Single page 1st Paragraph

 জি সেভেন শীর্ষ বৈঠক শেষ হলেও আন্তর্জাতিক গণমাধ্যম ও নেতারা জাপানেই অবস্থান করছিলেন।স্থানীয় সময় সন্ধ্যায় জেলেনস্কির সংবাদ সম্মেলন ছিলো।আমেরিকা সহ অন্যরা অনানুষ্ঠানিক বৈঠক করছিলেন বিভিন্ন দেশের সাথে। সংবাদ সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে “শেষ আগ্রাসী” আখ্যা দিয়ে ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন।জাপান সফরে এসে জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং কিয়েভের জন্য অস্ত্র নিশ্চিত করেছে। সম্মেলনের এক ফাঁকে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলো যুদ্ধের কেন্দ্রে থাকা বিধ্বস্ত বাখমুত শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জেলেনস্কি বলেন, ‘এটা বেদনাদায়ক ঘটনা। সেখানে আর কিছু্ই অবশিষ্ট নেই।তবে তিনি বলেন, সেখানে অনেক রুশ সেনার মৃতদেহ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতার শিকার হয়েছিল জাপানের হিরোশিমা শহর।

সেই শহরে গত শুক্রবার সকালে শুরু হয় বিশ্বের ধনী দেশগুলোর জোট জি সেভেন এর শীর্ষ সম্মেলন। জেলেনস্কি সম্মেলনের শেষ দিনে হিরোশিমায় শান্তিস্তম্ভে ফুল দিয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য সাড়ে ৩৭ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন।তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে যতটা শক্তিশালী করার প্রয়োজন, ওয়াশিংটন তা করবে। বাইডেন বলেন,পুরো জি সেভেন ইউক্রেনের সঙ্গে থাকবে।আমরা কথা দিচ্ছি, আমরা ইউক্রেনকে ছেড়ে যাব না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাখমুতকে জয় হিসেবে বর্ণনা করে রুশ সেনা ও ভাড়াটে ভাগনার বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,পুতিন বাখমুতকে স্বাধীন করার কথা বলেছেন। বাখমুতের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনার গ্রুপ। এ গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোশিন বলেছেন, শহরের শেষ সীমা পর্যন্ত ইউক্রেনের সেনাদের হটিয়েছে তাঁর বাহিনী। ওয়াশিংটন পৃথকভাবে ২২টি রাশিয়ার সহযোগী এবং ১০৪ টি রাশিয়ান সংস্থার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাশিয়ান হীরা, তামা, অ্যালুমিনিয়াম, টিন এবং নিকেল আমদানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। বাখমুত হারিয়ে আপাততঃ জেলেনস্কির প্রাপ্তী বলতে এগুলোই।

এই বিভাগের সব খবর

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় ১...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

সর্বশেষ

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন...

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...