শনিবার, ২৭ জুন ২০২৬

ছয় নেতার সমন্বয়ে তদারক কমিটি

চট্টগ্রাম মহানগর আ.লীগের ওয়ার্ড-ইউনিট সম্মেলনের বাধা নেই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বাকি ২৩ ইউনিটের সম্মেলন শেষ করেই ওয়ার্ড সম্মেলন করার নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রবিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে মৌখিকভাবে ওয়ার্ড সম্মেলন স্থগিত রাখতে বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট ও ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে মাহাতাব-নাছিরের বিরুদ্ধে নানা আপত্তি আনলেও তা কেন্দ্রে টিকেনি। আপত্তির বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার পর কেন্দ্র সিদ্ধান্ত দিয়েছে— আগের নিয়মেই ইউনিট সম্মেলন শেষ করে ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করতে হবে। এসব সম্মেলন শেষ হলে পরে থানা সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে মাহাতাব-নাছির পরিষদকে।

থানার কার্যক্রম তদারকি করতে দায়িত্ব দেওয়া হয়েছে নগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলকে। তারাই সম্মেলন কর্মকাণ্ড তদারকি করার জন্য নগর আওয়ামী লীগের সদস্যদের নিয়ে থানা পর্যায়ে একটি তদারকি কমিটি করে দিবেন।

বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভা পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, অর্থ সম্পাদক ওয়াসিকা খান এমপি, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ডলফিন, সুনীল সরকার ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম উপস্থিত ছিলেন ।

এছাড়া সভায় নগর আওয়ামী লীগের দুই সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাংসদ এমএ লতিফ উপস্থিত ছিলেন। সদস্য না হওয়ার পরও নগরের জনপ্রতিনিধি হওয়ার কারণে তাদের আমন্ত্রণ জানানো হয়। অসুস্থতার কারণে নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি ডা. আফসারুল আমিন চৌধুরী এমপি ও নুরুল ইসলাম বিএসসি সভায় উপস্থিত ছিলেন না।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...