শনিবার, ২৭ জুন ২০২৬

দুইযুগ পূর্বের সন্ত্রাসের জনপদ রাউজান এখন স্বপ্নের জনপদ : ফজলে করিম চৌধুুরী এমপি

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসাদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, দুইযুগ পূর্বের সন্ত্রাসের জনপদ রাউজান এখন স্বপ্নের জনপদে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব দেশ এগিয়ে চলছে। আমাদের এই দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। কোন জঙ্গি গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতে হতে এই দেশ নিরাপদ নয়। আমি আজ আছি আগামীতে থাকব না। কিন্তু আমরা আগামী প্রজন্মের জন্য একটি শান্তির দেশ, উন্নয়নের দেশ সর্বোপরি একটি বসবাসযোগ্য দেশ দিয়ে যেতে চাই।
১৩ মে (শনিবার) বেলা ১ টায় রাউজান উপজেলার নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালের ভবনে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাবেক লায়ন জেলা গর্ভনর রূপম কিশোর বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভূপেষ বড়ুয়া, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. কাশেম, বিশ্বজিৎ দে, তপন কৃষ্ণ ঘোষ, হাজী আমির হোসেন, কামাল হোসেন, লোকমান হাকিম, শেখ নবী, উপজেলা যুবলীগ নেতা আজম রাশেদ, মাসুদ হোসেন রুবেল, সুজন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, সাধারণ সম্পাদক বাসু দে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, মো. সুমন, আব্দুল্লাহ আল জাবেদ, নঈম উদ্দিন চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ভোজন উৎসবে অংশ নেন নেতাকর্মীরা।
Seen by Gazi Joynal Abedin Jubayer at 2:12 PM

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...