শনিবার, ২৭ জুন ২০২৬

ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসচাপায় দুজন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে ফটিকছড়ির ভূজপুরের গহিরা-হেয়াঁকো সড়কে দাঁতমারা ইউনিয়নের ফরেস্টর ইউনুস মাল্টাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চূড়ামণি এলাকার মো. সাহাবুদ্দিন ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. গালিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাই। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারীতে তিনিও মারা যান। পরে আমরা তাকে চেক করে মৃত ঘোষণা করি। দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে মরদেহ দুটি বুঝিয়ে দেওয়া হবে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...