বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শহীদ জননীর ৯৪ তম জন্মদিনের আলোচনা সভায় বক্তারা

 ‘৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার শুরুর কীর্তিতে তিনি বাঙালির গর্বের ইতিহাসের অংশী হয়ে গেছেন

- Advertisement -
Single page 1st Paragraph

শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের ধারাবাহিকতায় আজ এটি প্রমাণিত সত্য যে যুদ্ধাপরাধী জামায়াত শিবিরকে দেশবাসী চিনেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরা শতভাগ প্রত্যাখান পেয়েছে জনগণের কাছ থেকে। এখন তাদের তোড়জোড় শুরু হয়েছে নাম বদলে সাদা মনের মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করবার। শহীদ জননীর অনুসারীরা বেঁচে থাকতে এই স্বাধীনতা বিরোধীরা খোলস পাল্টাতে পারবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে ওদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপোষহীনরা জোটবদ্ধ হতে হবে। একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের পুরোগামী নেতা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদজননী জাহানারা ইমাম-এর ৯৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপর্যুক্ত কথাগুলি বলেন।

৪ মে, বৃহষ্পতিবার, বিকেল ৫টায়, চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান। সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

সংগঠনের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নগর আওয়ামী লীগ নেতা মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ সাহা, আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও জাগরণ-এর কেন্দ্রীয় সদস্য হাসিনা আক্তার লিপি, মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভিন রুবা, নগর যুবলীগ নেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য দীপংকর চৌধুরী কাজল, হাবিব উল্ল্যাহ চৌধুরী ভাস্কর, মিথুন মল্লিক, এমএ মান্নান শিমুল, সুমন চৌধুরী, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, মুক্তা হাওলাদার, মোহাম্মদ মিজানুর রহমান, কানিজ ফাতেমা, সাদ্দাম হোসাইন, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আশরাফুল ইসলাম সোহান, মো. নাছির উদ্দিন, সুকুমার চৌধুরী, এম. শাহাদাৎ নবী খোকা, আবদুল্লাহ মুহিত, মো. আসিফ ইকবাল, মো. সেলিম উদ্দীন, সংস্কৃিতকর্মী সজল দাশ প্রমুখ। মফিজুর রহমান বলেন,’৯২ সালে জাতিকে বিস্মৃতপ্রায় স্বপ্ন-যুদ্ধাপরাধীদের বিচার, যে সম্ভব ও যৌক্তিক এবং সভ্যতার ভিত্তি সেটিকে উজ্জীবিত করে ফিরিয়ে এনেছিলেন। এই হিসেবে তিনি মৃত একটি স্বপ্নের পুনরুজ্জীবন দানকারী। শওকত বাঙালি বলেন, এক সময়ের অবিশ্বাস্য স্বপ্ন ‘৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হতে যখন দেখি তখন মনে হয় তিনি আজ নিজ কীর্তিতে বাঙালির গর্বের ইতিহাসের অংশ হয়ে গেছেন, যা কোন দিন কেউ মুছে ফেলতে পারবেনা। সভার শুরুতে শহীদ জননীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়|

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...