রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করলেন ব্রুকলীন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নজরুল

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ এবং বৈশ্বিক ঋণদাতার মধ্যে ৫০ বছরের অংশীদারীত্বের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোমবার(১মে )ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান।তিনি সেই অনুষ্ঠানে বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন।

তার পরদিন ২মে যুক্তরাষ্ট্র ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি সন্দ্বীপ সন্তান নুরুল ইসলাম নজরুল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন শুরুতে। এরপর সন্দ্বীপে ওনার নির্বাচিত যোগ্য প্রতিনিধি বা সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার হাত ধরে সন্দ্বীপে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সাথে সাথে সকল উন্নয়নকে ইতিহাসের পাতায় স্থান দিতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সারা সন্দ্বীপকে বিদ্যুতায়িত করার দৃষ্টান্ত তুলে ধরে বলেন জন্মভুমি সন্দ্বীপের মূল-ভুখন্ডে যাতায়াতের সীমাহীন সমস্যা ও বিড়ম্বনার বিষয় আপনার জানা রয়েছে, সেটি লাঘব করলে আজীবন সন্দ্বীপ বাসী দুটো কাজের জন্য আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী বলেন আমি সন্দ্বীপের এমপি মিতার মাধ্যমে ও আপনি সহ বিভিন্ন গনমাধ্যমের বদৌলতে সন্দ্বীপের এই সমস্যা সম্পর্কে অবগত আছি।সেই মোতাবেক যাতায়াত সমস্যা নিরসনে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। আশা করি কিছু কাজ ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে।আমি মসৃন একটি যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবো কারন সন্দ্বীপের প্রতি আমার আলাদা একটি টান বা স্মৃতি বিজড়িত আবেগ কাজ করে। উল্লেখ্য যে নুরুল ইসলাম নজরুল সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের গর্বিত সন্তান, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক। অনেক সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়েছেন ব্যাপক ভাবে। এছাড়াও অনেক মসজিদ মাদ্রাসা তার দানের ছােঁয়ায় সমৃদ্ধ হয়েছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...