মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমার যেতে পারে প্রতিনিধি দল

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি সপ্তাহে কক্সবাজার থেকে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়েছে কিনা, তা নিজ চোখে দেখতে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২ মে) এ নিয়ে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি।

চীনের মধ্যস্থতায় চলতি মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রচেষ্টা চলছে। এ কারণে রোহিঙ্গাদের আগেই রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠানোর প্রস্তাব করে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ প্রস্তাব নাকচ করে এলেও এবার রাজি হয়েছে মিয়ানমার।

বৃহস্পতিবারের (৪ মে) মধ্যে প্রতিনিধি দলটিকে রাখাইনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। বর্ষা মৌসুম শুরুর আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশও। এ বিষয়ে দু’দেশই একমত।

প্রথম ধাপে আগে থেকেই যাচাই-বাছাই করা ১ হাজার ৪০০ রোহিঙ্গা যাওয়ার কথা। তবে শেষ পর্যন্ত প্রত্যাবাসন সফল হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...