শনিবার, ১৩ জুন ২০২৬

ঐতিহাসিক মে দিবস

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আরো অনেক দেশে দিবসটি বেসরকারিভাবে পালিত হয়। বাংলাদেশ ও ভারতে এই দিবসটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ খ্রী:। আমাদের দেশে প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদযাপিত হয়। ২০২২ সানের প্রতিপাদ্য বিষয় ছিল মালিক শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ।
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ঘন্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন। বৈশ্বিক মহামারী করোনার কারণে গত তিন বছর এ দিবসটি ব্যাপকভাবে পালিত হয়নি। শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। ’২০ সালের করোনাকালে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস এর জন্য সর্বাধিক প্যাকেজ প্রনোদনা দিয়েছিলেন সরকার। গতবছর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ২২ তম সভায় দুর্ঘটনাজনিত কারণে নিহত, আহত ও দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চ শিক্ষা বাবদ ১৩শত শ্রমিকদের নামে ৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার সহায়তার অনুমোদন দেয়া হয়েছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিককে ৪০ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছিল। গত ’২০ সালে দেশী ও বিদেশী মিলে ১৭৩টি কোম্পানীর নিয়োজিত শ্রমিক কল্যান তহবিল তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দিয়েছিলেন এবং তহবিলে ঐ বছর জমা দিয়েছিলেন ৪৭৭ কোটি টাকা। যা অতীতে কোন সময় হয়নি। ’২১ সালের ১৭ এপ্রিল বাঁশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্পে (এস এস পাওয়ার প্লান্ট) ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। স্থানীয় বিএনপি জামাতের নেতারা ঐ ঘটনার পিছনে ইন্দন জুগিয়েছিলেন। উস্কানি যারা দিয়েছে তাদের চিহ্নিত করেছিল পুলিশ। স্থানীয়রা বলছেন প্রকল্পের ভিতরে একটি মাফিয়া গ্রুপ কাজ করছে যাতে মালিক শ্রমিকদের মাঝে মতানৈক্য থাকে। দিবসটি হলো পৃথিবীতে মেহনতী ও খেটে খাওয়া মানুষের সংকল্প গ্রহণের দিন। এর মধ্য দিয়ে মানুষের শ্রেণী বৈষম্যের বিলুপ্তি সাধন হয়। অনেক নেতারা মে দিবসকে ব্যবহার করেছিল শ্রমিক শ্রেণীর বৈপ্লবিক অভ্যুত্থানের বলিষ্ট হাতিয়ার হিসাবে। আজ থেকে ১৩৭ বছর আগে যে স্বপ্ন নিয়ে শ্রমিকরা তাদের তাজা প্রাণ আর রক্ত ঢেলে দিয়েছিল, অকাতরে দীর্ঘ পথ পরিক্রমায় অনেক অন্ধকার দূর হয়েছে সত্য এর পরেও দেখা যায় দেশে এবং বিদেশে গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় ও বেতন ভাতার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে আমাদের দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে প্রখ্যাত শ্রমিক নেতা আহছান উল্লাহ মাষ্টার কে এর জন্য প্রাণ দিতে হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজার ট্রেজেডি আমরা সকলে কমবেশি জানি। এদেশের শ্রমজীবি মানুষ ও জাতির জন্য দিনটি ছিল শোকের। সেদিন ১১৭৫ জন গার্মেন্টস শ্রমিক মৃত্যুবরণ করেছে ২ হাজারেরও অধিক শ্রমিক পঙ্গুত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি অনেকেই নিখোঁজ। রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহের বিচার আজ থমকে আছে। অনেক শ্রমিক আজো তাদের যথার্থ ক্ষতিপূরণ পায়নি। রাসুল (স.) এর একটি হাদিস আছে, “শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর আগেই তার পাওনা মিটিয়ে দাও”। “দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর’’ এই স্লোগান বুকে ধারণ করে মে দিবস হবে শ্রমজীবি পেশাজীবী সকল মানুষের সংকল্প গ্রহনের দিন। পুজিবাদ দাসত্ববাদের শৃংখল থেকে মুক্তির দৃঢ় প্রত্যয় অঙ্গীকার শ্রেণী বৈষম্যের বিলোপ সাধন। আজ এশিয়ার ল্যাটিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও অষ্ট্রেলিয়া সহ পৃথিবীর সমস্ত দেশ জুড়ে মে দিবস পালিত হচ্ছে। মে দিবস আমাদের লক্ষ্য, সা¤্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মৌলবাদ সহ সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করা। সাম্প্রদায়িক সম্প্রতির ভিত মজবুত করে ধর্মের নামে শ্রমিক হত্যা সাধারণ মানুষ হত্যা বন্ধ হোক। মে দিবসের প্রেরণায় দেশকে ভালোবাসুন, দেশের মানুষের প্রতি মমত্ববোধ বাড়ান, কোন শ্রমিক যেন তার ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত না হয়। সরকার এবং শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের সকল সমস্যার সমাধনই হোক মূল লক্ষ্য।

 

এই বিভাগের সব খবর

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...