শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধ ২০ এপ্রিল

- Advertisement -
Single page 1st Paragraph

হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্য রাত থেকে হ্রদে সকল প্রকার মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তÍ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার দুপুর ১২ রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক মো: আশরাফুল আলম ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ জেলার মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান , কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাওয়ার কারণে এবং হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় চলতি মাসের ২০ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে হ্রদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...