শুক্রবার, ২৬ জুন ২০২৬

মহেশখালীতে আত্মসমর্পণকৃত জলদস্যুকে কুপিয়ে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজরের মহেশখালীর কালারমার ছড়ায় পূর্ব শত্রুতার জেরে আত্মসমর্পণকৃত জলদস্যু আলাউদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে মোহাম্মদ শাহ ঘোনার মো লেদুর ছেলে এবং ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আলাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আলাউদ্দিন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের ছামিরা ঘোনা এলাকার একাধিক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান হোসাইন ইব্রাহীমের পুত্র মোঃ শাহ ঘোনার বাসিন্দা নাজমুল হোসেন মাসুদ জানান, বিভিন্ন অপশক্তির প্রত্যক্ষ ইন্ধনে নির্বাচন পূর্ববর্তী শান্ত কালারমার ছড়া ইউনিয়নকে অশান্ত করে জল ঘোলা করে মাছ শিকারে ব্যাস্ত যারা, তারা কী আদৌও প্রকৃতির শাস্তি থেকে রেহাই পাবে? আর কতো মায়ের কোল খালি হলে এই পাপাচারীদের রক্ত তৃষ্ণা নিবারিত হবে? আজ আবারও একটা তাজা প্রাণ ঝরে গেল, চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করলো আলাউদ্দিন কে। এসব নির্মম হত্যাকান্ড গুলোর বুঝি কোন প্রতিকার নেই, নেই কোন দৃশ্যমান বিচার?
বিষয়টি নিশ্চিত করে মহশেখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলাউদ্দিন নামে এক যুবক খুন হয়েছে। এর জেরে তিনটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮ই অক্টোবর রাত ১০ টারদিকে কালারমার ছড়াতে মো: রুহুল কাদের (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...