শুক্রবার, ২৬ জুন ২০২৬

রোটারি ক্লাব অব আগ্রাবাদে ডিস্ট্রিক্ট গভর্নর এর পরিদর্শন এবং চার্টার নাইট উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

৩০ অক্টোবর নগরীর ‘দ্যা ভিলেজ’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর নিয়মিত সভায় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সম্মানিত গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী পি এইচ এফ। সকাল সাড়ে এগারোটায় প্রেসিডেন্ট শফিউল আলম পি এইচ এফ এর নেতৃত্বে সভা শুরু হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গভর্নর বাহার উদ্দিন পি এইচ এফ, ডেপুটি গভর্নর সাইফুদ্দিন আহমেদ পি এইচ এফ, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম পি এইচ এফ, রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট ইলেক্ট জাফর আহমেদ পি এইচ এফ, এছাড়াও রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর সম্মানিত সদস্য বৃন্দ স্বশরীরে এবং জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন সভায়। গভর্নর ফয়েজ খান ক্লাবের নানা অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরে একটি ফেলোশিপ লাঞ্চ এর মাধ্যমে সভা শেষ হয়।
একই দিন সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ হোটেলে আয়োজিত হয় রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর চার্টার নাইট উদযাপন। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান জাফর আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রেসিডেন্ট শফিউল আলম ক্লাবের সকল সদস্য এবং উপস্থিত ডিস্ট্রিক্ট অফিসারদের নিয়ে কেক কেটে চার্টার নাইট উদযাপন করেন। তিনি তার বক্তব্যে প্রথম চার মাসে ক্লাবের ২৮ টি প্রজেক্ট সম্পর্কে বলেন এবং আরো প্রজেক্ট করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ ও উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক গভর্নর এম এ আওয়াল , সাবেক গভর্নর এম এ আহাদ , সাবেক গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী এবং প্রমুখ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাব সমূহের প্রেসিডেন্ট ও সিনিয়র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য, গান, কৌতুক ও নানা মজাদার আয়োজনের পর একটি ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...