বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় তহ্জিংডং বাণী প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সরকারী বেসরকারী প্রতিনিধিগণ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তহ্জিংডং কর্তৃক বাস্তবায়িত ‘বানী’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পোয়াং পাড়া এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রতিনিধিরা। এসময় ইউএসএআইডি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় প্রকল্পের পারিবারিক পুষ্টি কেন্দ্র, ভার্মি কম্পোষ্ট স্টেশন পরিদর্শনের পাশাপাশি শামুকছড়া কৃষি পন্য ব্যবস্থাপনা ও বিক্রয় কেন্দ্র উদ্ভোধন করেন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

এর আগে উপকারভোগীদের নিয়ে এক মত বিনিময় সভায় গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরীদের সাথে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়, জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ, শিক্ষা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। প্রকল্প পরিদর্শনের সময় উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউপি সদস্য আনাই মার্মা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. মাহাবুব আলম, এমডিও উজ¦ল বিশ্বাস, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তন্ময় চাকমা, মাস্টার ট্রেইনার রাহাত ইসলাম, গ্রাউসের বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন, প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা, আছিং মার্মা, অংছিং মার্মা, মাসুদ আহমদ, বেবী মমতাজ, ওয়াংসে মার্মা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণী প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি গ্রামের অন্যদেরকে সহযোগিতা করছেন বলে জানান উপকারভোগী রুবী আক্তার, মনোয়ারা ও কিশোরী অনিকা। তারা এ কার্যক্রম অব্যাহত রাখতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জোর দাবী তুলেন। এদিকে কার্যক্রম পরিদর্শন শেষে প্রকল্পের ভূয়শী প্রশংসা করে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া প্রান্তিক কৃষক পরিবারের জন্য বাণী প্রকল্পটির কার্যক্রম যথাযথ কাজে লেগেছে বলে মনে হচ্ছে। প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলে স্থানীয় কৃষকরা আরো বেশি উপকৃত হবে।

এ বিষয়ে প্রকল্পের প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তন্ময় চাকমা বলেন, ২০২০ সালের জুন মাস থেকে বানি প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আয় বৃদ্ধিমূলক পেঁপে, আদা ও কলা চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগল পাালন এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পন্য ন্যয্য মূল্যে বিক্রির ব্যবস্থাসহ উৎপাদন ও বাজার তথ্য বিষয়ক যাবতীয় পরামর্শ প্রদান করে আসছে তহ্জিংডং।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...